https://www.voiceofpeople24.com/
5378
international
প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬ ১৯:১৯
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার চালানো এই হামলায় দেশটির অন্তত ৩০টি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এই আক্রমণকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রতি মস্কোর ‘চরম অবজ্ঞা’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।কয়েক ঘণ্টা ধরে চলা এই হামলায় মূল লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ এবং ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ।