https://www.voiceofpeople24.com/

5370

international

চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু

প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬ ১২:১৯

 

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু।

 

 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো এবং যোগাযোগ জোরদারে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

 

চীন ২০১৪ সালেই সেতুটির নিজ অংশের নির্মাণকাজ শেষ করেছিল। তবে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ায় উত্তর কোরিয়া দীর্ঘদিন তাদের অংশের নির্মাণকাজ শেষ করেনি। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা জোরদারে বেইজিং সমর্থন দেওয়ার পর দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।