https://www.voiceofpeople24.com/
5337
national
প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬ ১১:৫৪
প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি নিষ্ক্রিয় করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। একটি ককটেল নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। ওই দুই আরোহী আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন বলে তথ্য পাওয়া গেছে।
তবে ঘটনার পরপরই পুলিশের দল মাঠে নামে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।