1
https://www.voiceofpeople24.com/
5247
international
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৭
মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আজ সোমবারের (২৮ সেপ্টেম্বর) এ হামলার কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
আরাকান আর্মির দাবি, সোমবার কিয়াউকতাও শহরে বিমান হামলা চালানো হয়।