https://www.voiceofpeople24.com/
5233
international
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৭
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।
রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। এরআগে, শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপে এ হামলা হয়। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো জানা যায়নি। হামলার ঘটনায় আটজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানা গেছে।