https://www.voiceofpeople24.com/

5225

sylhet

চুনারুঘাটে সড়কে ঝরলো দুই  মোটর সাইকেল আরোহীর প্রাণ 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১০

 


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী তরুণ। আজ শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আজগর খাঁনের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ আব্দুল কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)। তারা দুজনই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে চড়ে উপজেলার চ-ী রামগঙ্গা চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই দুই যুবক। বিকেল বেলা চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে তারা বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চান্দপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের (ইজিবাইক) সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা দু’জন সড়কে ছিটকে পড়েন। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সড়ক থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।