দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় ১৭ জনের প্রাণহানি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৭ (সোমবার)
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায়  ১৭ জনের প্রাণহানি

 

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন। 

রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। এরআগে, শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপে এ হামলা হয়। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো জানা যায়নি। হামলার ঘটনায় আটজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.