https://www.voiceofpeople24.com/

5222

politics

সিলেট জেলা ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১১


 সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আফজাল হোসেনের পিতা আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "জনাব আব্দুর রউফ সাহেবের ইন্তেকালের খবরে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন অত্যন্ত সজ্জন ও গুণী ব্যক্তি ছিলেন। তাঁর এই চলে যাওয়া পরিবার ও স্থানীয় সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।