https://www.voiceofpeople24.com/

5114

health

সিলেটে একদিনে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু  

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৪

 

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। আজ সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

সিলেট এম জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিয়ে হাম হামের উপসর্গে ১৬৪ জনের মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের দুইজন, সুনামগঞ্জের একজন হবিগঞ্জের একজন। তাদের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি সিলেটের কানাইঘাট, একজনের জকিগঞ্জ, একজনের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা অন্য আরেকজনের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায়।

প্রতিবেদনে আরও বলা হয়, নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ১০ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে।