https://www.voiceofpeople24.com/
5011
sylhet
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯
গোবিন্দগঞ্জ ছাতক থেকে নিজস্ব সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের চার বারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অধিবেশনে ডাক, সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী পর্যায়ক্রমে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন সুনামগঞ্জের ছাতকের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ১৯৯৬ সালে দ্বিতীয় দফা এবং ২০০১ সালে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৬ সালে তিনি সুনামগঞ্জ-৫ আসন থেকে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় এমপি মিলন মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।