https://www.voiceofpeople24.com/

5246

economy

ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৯

 

প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ। জানা যায়, আসাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি করবে দেশটি। ভারতের সরকারি প্রতিষ্ঠান ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিএল) এই সিদ্ধান্ত নিয়েছে।

মিথানল পরিবহনের সুবিধার্থে আসাম সরকারের অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের দুটি কার্গো জাহাজ ইজারা নিয়েছে এপিএল। প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের ডিব্রুগড় থেকে জলপথে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পাঠানো হচ্ছে।

আজ  সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।