https://www.voiceofpeople24.com/
4526
sylhet
প্রকাশিত : ১৮ জুন ২০২৬ ১৩:১০
মৌলভীবাজারের প্রবীণ বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানীর শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার (১৭ জুন) বিকেলে তাঁর বাসভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সরাসরি সেখানে যান।
অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা রব্বানীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবীণ এই রাজনীতিক।
খালেদা রব্বানী বিএনপির কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
তিনি দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-২৫ থেকে এবং অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১০ থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর হিসেবেও তিনি পরিচিত ছিলেন।