https://www.voiceofpeople24.com/

4518

sylhet

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন ২০২৬ ১০:০১

এক দিনের সফরে আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৯টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেটে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেবেন।

সফরের প্রথম কর্মসূচি হিসেবে বেলা ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।

এরপর বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

পরে বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে স্বল্প সময় বিশ্রাম নিয়ে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।