https://www.voiceofpeople24.com/

5398

sylhet

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছেন ---ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম

প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬ ১৯:৪১




বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছেন। এ দেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল পরিচিত করে তোলার চেষ্টা করছেন। শিক্ষা খাতের ব্যাপক সংস্কার, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক নগর অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সামাজিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছেন। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তিনি বর্তমান সরকারের মিশন ও ভিষন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে এক যোগে কাজ করার আহবান জানান।
তিনি ১৫ অক্টোবর দুপুরে দক্ষিণ সুরমার জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে আয়োজিত লুয়েট শিক্ষা সহায়তা তহবিল বিতরণ ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলাউর রহমান, বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব শহীদুর রহমান শহীদ, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ কামারুজ্জামান খান ফয়ছল, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল মোহিত, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ফয়জুর রহমান শামীম, সংগঠক আব্দুল আহাদ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফাহিম মাহমুদ ফুরুক ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক শফিক আহমদ শফির যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মায়াদ বারী।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক এসএম রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাইমিনুল ইসলাম সোহেল।
অনুষ্ঠানে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ইউকে ডেভলপমেন্ট কমিটির সভাপতি ফয়জুন নুর মাসুক, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ লালাবাজার ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার সুধীজন অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে নগদ সাত লক্ষ টাকারও বেশি লুয়েট শিক্ষা সহায়তা তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি