https://www.voiceofpeople24.com/
5396
whole-country
প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬ ১৩:০৬
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বোত্তর রাজ্যগুলোর সঙ্গে আজ শনিবার থেকে পরবর্তী ৭ দিন আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ভারত- বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আজ ১৭ অক্টোবর শনিবার থেকে ২১ অক্টোবর বুধবার পর্যন্ত পাঁচ দিন শারদীয় দুর্গোৎসবে বন্দরের সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর রোববার ও ২৬ অক্টোবর সোমবার আবারও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্য দিয়ে ফের আমদানি - রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।