https://www.voiceofpeople24.com/
5381
international
প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬ ১৪:৩৬
অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে মসজিদে আগুন দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। সেইসঙ্গে মসজিদের বাইরের দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগানও লিখে যায় তারা। আজ বুধবার মিখমাস গ্রামে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি সূত্র ও ইসরাইলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, মসজিদে আগুন দেওয়া, দেয়ালে স্লোগান লেখা এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করার খবর পাওয়ার পর সেনাসদস্যদের মিখমাস গ্রামে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।