https://www.voiceofpeople24.com/
5380
international
প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬ ১১:৩২
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৪ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক শূণ্য ২ ডলার বা ১ দশমিক শূণ্য ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক শূণ্য ৭ ডলারে নেমে আসে। এর মধ্য দিয়ে আগের দিনের মূল্যবৃদ্ধির প্রবণতা উল্টে যায়।
এর আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা চালানোর পর তেলের বাজারে উদ্বেগ বাড়ে। একই সময়ে ইরান জানায়, হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্যবস্তু করতে এবং তেলের দাম উচ্চপর্যায়ে রাখতে তারা নতুন কৌশল প্রয়োগ করছে।