https://www.voiceofpeople24.com/
5301
economy
প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:২৫
জি–৭ দেশগুলো জরুরি মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় আজ সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামোয় আরও হামলার আশঙ্কা আছে। তবে এর মধ্যেও বাড়তি সরবরাহের কারণে সেই চাপ কিছুটা কমেছে। আজ সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ১০১ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৯৫ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের দাম ৯০ দশমিক ১২ ডলার।
গত সপ্তাহে ব্রেন্টের দাম যে পরিমাণ বেড়েছিল, তার সিংহভাগই সপ্তাহের শেষভাগে কমে যায়। ডব্লিউটিআইয়ের দাম কমে ১ দশমিক ৬ শতাংশ।