https://www.voiceofpeople24.com/
5190
sports
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫১
এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়ে ব্যাটে-বলে দাপট দেখিয়ে শ্রীলংকাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো ভারত।
জাপানের নিশিনে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ২১৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। জবাবে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৮ সালে মালয়েশিয়ার বিপক্ষে ১৪২ রানের জয় ছিল তাদের সর্বোচ্চ ব্যবধানের জয়। আট বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে সেই রেকর্ড নতুন করে লিখল ভারত।
চলতি এশিয়ান গেমসে এটিই ভারতের প্রথম স্বর্ণপদক। এর আগে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসেও নারী ক্রিকেটে স্বর্ণ জিতেছিল ভারত।