https://www.voiceofpeople24.com/

5079

sylhet

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় ১ ছাত্রদল নেতা আহত

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯

সিলেটের বিশ্বনাথে নিজ বাসায় কার্যক্রম নি’ষি’দ্ধ ছাত্রলীগ নেতার হা’ম’লা’র শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোডে এ ঘ’ট’না ঘ’টে।
হামলায় আ’হ’ত বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুলকে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘ’ট’না’য় কার্যক্রম নি’ষি’দ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম আহমদকে দায়ী করেছেন ছাত্রদল নেতারা। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিশ্বনাথ থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা ও পৌর ছাত্রদল নেতাকর্মীরা। শামীমের ফেসবুক পোষ্টে, বকুল কমেন্ট করার জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।