https://www.voiceofpeople24.com/

4548

sylhet

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রকাশিত : ২১ জুন ২০২৬ ১৫:৫০

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক পরিচিতি লাভ করেন। ভেজাল, খাদ্য নিরাপত্তা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পরিচালিত শত শত অভিযানের মাধ্যমে তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়ান।

কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একাধিকবার পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার বিষয়েও আলোচনায় ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান।

এর আগে পদোন্নতি না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করায় তাকে অসদাচরণের অভিযোগে তিরস্কারমূলক শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। ২০২২ সালে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

সাম্প্রতিক এ প্রত্যাহারের সিদ্ধান্ত প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।