https://www.voiceofpeople24.com/
4554
sylhet
সিলেট
প্রকাশিত : ২২ জুন ২০২৬ ১২:১৫
কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং তাঁদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
রোববারের এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী—গাছবাড়ির কাদের আহমদ, আগতালুকের জসিম উদ্দিন, আমরপুরের জিবাল উদ্দিন, মাঝতালুকের মস্তাক আহমদ এবং জুবায়ের আহমদ।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব রেমিট্যান্সযোদ্ধার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারের জন্য প্রাপ্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।