https://www.voiceofpeople24.com/
4528
sports
প্রকাশিত : ১৮ জুন ২০২৬ ১৫:১২
বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। গ্রুপপর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে সেলেসাওরা। নেইমার জুনিয়রকে ছাড়া আক্রমণভাগে খুব একটা ছন্দ খুঁজে পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।
গ্রুপ সি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ব্রাজিল সমর্থকদের কাছে ম্যাচটি তাই বাড়তি গুরুত্ব বহন করছে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতেও দেখা যাবে ব্রাজিল-হাইতির লড়াই।
শুধু টেলিভিশনেই নয়, স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও বিশ্বকাপের ম্যাচ উপভোগের সুযোগ রয়েছে। তবে এ জন্য নির্ধারিত সাবস্ক্রিপশন নিতে হবে।
মোবাইল ও অন্যান্য স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে সরাসরি ম্যাচ দেখা যাবে। ফলে যেকোনো স্থান থেকেই বিশ্বকাপের উত্তেজনায় শামিল হতে পারবেন ফুটবলপ্রেমীরা।