https://www.voiceofpeople24.com/
5316
national
প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬ ১১:৫৫
দেশে অন্ধত্বের প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই ছানি দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ ছানি অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন। এই বিপুলসংখ্যক রোগীর বিপরীতে ছানি অস্ত্রোপচারে দক্ষ সার্জনের সংখ্যা মাত্র দুই হাজার ২০০। ফলে চিকিৎসাযোগ্য একটি রোগ দীর্ঘদিন ধরে দেশের বিপুলসংখ্যক মানুষের দৃষ্টিহীনতার কারণ হয়ে আছে। এই পরিস্থিতির মধ্যেই আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘লাভ ইউর আইস’– চোখকে ভালোবাসুন।
বিশেষজ্ঞদের হিসাবে, দেশে নিবন্ধিত চক্ষু বিশেষজ্ঞের সংখ্যা দুই হাজারের বেশি হলেও ছানি অস্ত্রোপচারে সক্রিয় ও অভিজ্ঞ সার্জনের সংখ্যা ৪০০ থেকে ৮০০। অপেক্ষমাণ রোগীর হিসাবে গড়ে ৮৩৩ জনের বিপরীতে রয়েছেন একজন দক্ষ সার্জন। এর মধ্যে প্রতিবছর নতুন করে ছানির রোগী যুক্ত হচ্ছেন এক লাখের বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু সার্জনের ঘাটতিই নয়, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছাতে না পারা, রোগী শনাক্তকরণে দুর্বলতা, সচেতনতার অভাব এবং নারী-পুরুষের চিকিৎসা পাওয়ার বৈষম্যও ছানি চিকিৎসার পথে বড় বাধা।
এই পরিস্থিতির মধ্যেই আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘লাভ ইউর আইস’– চোখকে ভালোবাসুন। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চোখ পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা ব্যবহার এবং ছানি হলে দ্রুত অস্ত্রোপচার করা গেলে প্রায় ক্ষেত্রে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।