https://www.voiceofpeople24.com/

5315

international

রাশিয়ায় প্লেগে নারীর মৃত্যু

প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬ ১১:৪৭

 

রাশিয়ার একটি গবেষণা কেন্দ্রে সংক্রামক রোগ প্লেগে টেকনিশিয়ানের মৃত্যুর খবর এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। মারা যাওয়া ওই নারীর নাম দারিয়া শিপিলোভা (২৮)। ভেঙে যাওয়া একটি টেস্ট টিউব থেকে তিনি নিউমোনিক প্লেগে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাশিয়ার কাছে আনুষ্ঠানিক তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র। ঘটনাটির বিষয়ে মস্কোর দিক থেকে স্বচ্ছতার দাবিও জোরালো হচ্ছে।  তাঁর সংস্পর্শে যাওয়া প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মস্কোকে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। সংস্থাটি বলছে, মঙ্গলবার রাশিয়ার কাছ থেকে হালনাগাদকৃত তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, ইরকুতস্কে বিপজ্জনক রোগের সংক্রমণ রেকর্ড করা হয়নি।