https://www.voiceofpeople24.com/
4433
sylhet
প্রকাশিত : ০৪ জুন ২০২৬ ২০:১৯
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির এক সভায় ২০২৬-২০২৮ মেয়াদের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আব্দুল মুনিম মল্লিক মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হাদী পাভেলের নাম ঘোষণা করা হয়।
বুধবার (৩ জুন) রাত ৯টায় নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিষদের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সদস্য হুমায়ুন আহমদ মাসুকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য মো. সামছুল আলম, আমির হোসেন, মো. রইছ আলী, মো. আব্দুর রহমান দুদু, মোহাম্মদ আলী আকিক, কিবরিয়া হোসেন নিজুম ও খালেদ আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে ৮ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, হোসেন আহমদ, আমিনুল হক বেলাল ও মনজুর আহমদ; সাংগঠনিক সম্পাদক রাছেল আহমদ এবং কোষাধ্যক্ষ জাভেদ আহমদ।
সভায় আগামী ৩০ জুনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং বিশেষ সাধারণ সভার মাধ্যমে তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।