https://www.voiceofpeople24.com/
5463
national
প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬ ১৪:০৩
দুর্গাপূজার ছুটি শেষে টানা ৭ দিন বন্ধের পর আজ শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। আমদানি-রপ্তানি শুরু ফলে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে শ্রমিক ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আমদানিকৃত সব পণ্য দ্রুত খালাস করতে সব ধরনের সহযোগিতা করছে হিলি কাস্টমস।
হিলি স্থলবন্দরের পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সরকারি ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল জানান, শনিবার থেকে বন্দরের কার্যক্রম চালু হওয়ায় সকাল থেকে শ্রমিকরা বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য বোঝাই-এর উদ্দেশ্যে আসা ট্রাকগুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।
আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হওয়াতে বন্দরের এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।