https://www.voiceofpeople24.com/
4297
sports
প্রকাশিত : ১৭ জানুয়ারী ২০২৬ ১৪:২৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫ রানে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রাজশাহী ওয়ারিয়র্স।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে সিলেট ৯ উইকেট হারিয়ে থামে ১৪২ রানে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৬ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় রাজশাহী। তবে এরপর অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। এই জুটি ভালো ভিত গড়ে দিলেও তাদের বিদায়ের পর রানের গতি কমে যায়, ফলে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।
রাজশাহীর পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিকুর রহিম। অধিনায়ক শান্ত করেন ৩০ রান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ১৬, সাহিবজাদা ফারহান ১৪ ও জিমি নিশাম ১২ রান যোগ করেন। অন্য কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে জয়ের পথেই ছিল সিলেট টাইটানস। কিন্তু লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন পারভেজ হোসেন ইমন। মুমিনুল হক করেন ৩১ রান এবং ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ২৭ রান।
বোলিংয়ে রাজশাহীর হয়ে এদিন উজ্জ্বল ছিলেন রিপন মণ্ডল, যিনি চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। বিনুরা ফার্নান্দো নেন দুটি উইকেট। এছাড়া আরও তিনজন বোলার একটি করে উইকেট পান।