তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের
সব সমুদ্রসৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ কর্তৃপক্ষ।
রাস আল-খাইমাহ পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে শেয়ার করা এক বিবৃতিতে পাবলিক সার্ভিসেস ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে।
বিভিন্ন সংবাদ সংস্থার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছিল, সমুদ্রে একটি ট্যাংকার থেকে তেল নিঃসরণ বন্ধে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় সামুদ্রিক পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণে মূল্যায়ন শুরু করে।
মন্ত্রণালয় জানায়, কারিগরি দলগুলোর মূল্যায়ন শেষ হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সামুদ্রিক সুরক্ষাব্যবস্থা নির্ধারণ না করা পর্যন্ত উম আল-কুওয়াইন শহরের আশপাশের সব সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি জেলে ও অন্যান্য সমুদ্রগামী ব্যক্তিদের সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.