শাহ আমানতে যাত্রীর ব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২০:০৭ (সোমবার)
শাহ আমানতে যাত্রীর ব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার

 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. শরীফ  নামে এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

আজ রোববার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসা ওই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.