যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৩:১২ (রবিবার)
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা

 

নারায়ণগঞ্জে যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম হত্যার ঘটনায় মামলা 

ঘটনার তিনদিন পর শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিহতের ভাগ্নে ইসমাঈল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

 

 

মামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।।

নিহত ফকির জহিরুল ইসলাম (৪৮) আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান বেপারীর ছেলে।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন জহিরুল ইসলাম। প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য আসামিরা বিভিন্ন সময়ে তাকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ করেছেন নিহতের ভাগিনা।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.