১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। পেশাদার ফুটবলে সর্বশেষ খেলার ১১ বছর পর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবলে ফিরবেন ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার।
গত জুনে চমক জাগিয়ে রাভেনায় যোগ দেন রোনালদিনহো। খেলোয়াড় হিসেবে মাঠে নামার পাশাপাশি ক্লাবটির শেয়ারহোল্ডারও হওয়ার কথা রয়েছে তাঁর। শুক্রবার এক বিবৃতিতে ফরলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান কিংবদন্তির অভিষেকের তারিখ জানায় ইতালির ক্লাবটি।
রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘিরে বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছে রাভেনার সমর্থকদের মধ্যে। ক্লাবটির আশা, ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ঘিরে বিশ্ব ফুটবলের নজর থাকবে তাদের মাঠে।
আইটি ল্যাব সলিউশন্স লি.