ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৩:৫০ (শনিবার)
ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন

আটলান্টিক মহাসাগরের নাম নিজের বা যুক্তরাষ্ট্রের নামে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার দাবি, প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।

 

 

বুধবার সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়ে গুগল কী করতে পারে, তা জানতে সরাসরি পিচাইকে ফোন করেছিলেন তিনি।

 

 

 

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ফোনে তিনি সুন্দর পিচাইকে বলেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে পিচাই তাকে জানান, মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি অন্য রকম। কারণ, আটলান্টিক মহাসাগর একাধিক দেশের বিস্তৃত ভূখণ্ড ও জলসীমার সঙ্গে সম্পর্কিত। তাই এ ধরনের পরিবর্তন করা সম্ভব নয়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.