বড় পতনের পথে স্বর্ণ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২২:৩৯ (শনিবার)
বড় পতনের পথে স্বর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। আজ শুক্রবারও (২৩ অক্টোবর) দরপতনের ধারায় থাকা মূল্যবান ধাতুটি গত চার মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে রয়েছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ১৩ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের লেনদেনে দাম কমে গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। এতে গত জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.