স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের
প্রকাশিত:
২৩ অক্টোবর, ২০২৬ ২০:৫২ (শনিবার)
সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন এবং জ্বালানি খাতে সরকার কার্যকর কোনও উদ্যোগ নিতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সরকারের এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকার কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
দেশের সামগ্রিক পরিস্থিতিতে সাধারণ মানুষ নিজেদের অসহায় বোধ করছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার দল মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমান সরকারকে গণবিরোধী ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি বলেন, এ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া জনগণের অধিকার আদায় সম্ভব নয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.