রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা প্রধান
রিয়াল মাদ্রিদের যোগাযোগ ও প্রচারকৌশলকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের কৌশলের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তার বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে (টিএডি) অভিযোগ করেছে দেশটির ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি)।
অভিযোগ প্রমাণিত হলে সতর্কবার্তা, জরিমানা কিংবা সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ৬৪ বছর বয়সী এই ফুটবল সংগঠক।
সম্প্রতি রেফারিদের সিদ্ধান্ত নিয়ে রিয়াল মাদ্রিদের ধারাবাহিক অভিযোগের সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তেবাস। স্প্যানিশ ক্লাবটি নিজেদের টেলিভিশন চ্যানেলেও রেফারিং নিয়ে নিয়মিত সমালোচনা করে আসছে। গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রিয়ালের প্রচারকৌশলকে গোয়েবলসের ব্যবহৃত কৌশলের সঙ্গে তুলনা করেন লা লিগা প্রধান।
আইটি ল্যাব সলিউশন্স লি.