শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত ১৮

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১২:২৯ (শুক্রবার)
শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত ১৮

 

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চীনের তিব্বত মালভূমিতে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) আঞ্চলিক জরুরি সাড়াদান কেন্দ্রের বরাতে হতাহত ও ক্ষয়ক্ষতির এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে, ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ৩০০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে। দুর্গত এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগকু শহর থেকে প্রায় ১৯১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ২ মাত্রার একটি পরাঘাতও অনুভূত হয়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.