সৌদিতে এ বছর প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড
চলতি ২০২৬ সালে সৌদি আরবে প্রথম ছয় মাসে দেশটিতে বাংলাদেশি ও আরও কয়েকটি দেশের নাগরিকসহ অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড রেকর্ড করেছে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭টি দেশের নাগরিক রয়েছেন। এটি ভিনদেশি নাগরিকদের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষের এই সর্বোচ্চ সাজার ব্যাপক ও ধারাবাহিক প্রয়োগের চিত্রই ফুটিয়ে তুলেছে।
প্রতিবেদন অনুযায়ী, উল্লিখিত সময়ে মোট ৫৯ বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা মোট সাজার প্রায় ৫৪ শতাংশ। এর বিপরীতে সৌদি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা ছিল ৪৯, যা মোট সংখ্যার ৪৬ শতাংশ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকায় সৌদি আরব ছাড়াও বাংলাদেশ, ইথিওপিয়া, পাকিস্তান, সুদান, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, সোমালিয়া, মিসর, নাইজেরিয়া, বেনিন, ইরাক, কুয়েত, কেনিয়া, উগান্ডা ও আফগানিস্তানের নাগরিকেরা রয়েছেন।
মানবাধিকার সংস্থাটির এ পরিসংখ্যান নিশ্চিত করে যে সাম্প্রতিক বছরগুলোর মতো এ বছরও সৌদি আরব বৈশ্বিক মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় শীর্ষস্থানেই রয়েছে এবং বিশ্বজুড়ে এই শাস্তি বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ২ হাজারে পৌঁছেছে। পূর্ববর্তী যেকোনো শাসনামলের তুলনায় এটি একটি রেকর্ড পরিমাণ সর্বোচ্চ সংখ্যা।
আইটি ল্যাব সলিউশন্স লি.