কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ১৪:৪৭ (বৃহস্পতিবার)
কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

 

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

 

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় পৌঁছালে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে আপলাইন ও ডাউনলাইন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

 

 

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার জানান, লাইনচ্যুতির ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের জন্য রেসকিউ টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.