নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১৩:১৬ (বুধবার)
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২

 

 

নাটোরের বনপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩২ আরোহী।  

 

 

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এ সময় ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর ৫ জনের মৃত্যু হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

 

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.