গ্রেফতার হলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ২২:৫৫ (মঙ্গলবার)
গ্রেফতার হলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা

 

 

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর দিলীপ কুমার আগরওয়ালাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি জানায়, সিআইডিতে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে বনানী থেকে সন্ধ্যা ৬টায় গ্রেফতার করা হয়। তাকে সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিআইডির একটি সূত্র জানিয়েছে, স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা অর্থপাচারের অভিযোগে দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে সিআইডি। সেই মামলার তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.