উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ২০:০৫ (মঙ্গলবার)
উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


বিশ্বনাথ থেকে সংবাদদাতা : যুক্তরাজ্যে উৎসবমূখর পরিবেশে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বিজিএম) এবং নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে গোলজার খান চেয়ারপার্সন পদে, মোহাম্মদ মোহাব্বত শেখ সেক্রেটারী পদে এবং মনির আহমদ ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন।গতকাল রোববার যুক্তরাজ্যের লন্ডন শহরের পার্শ্ববর্তী শহরের দি গ্রাউন্ড রাউন্ড হাউস একটি পার্টি সেন্টারে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। যুক্তরাজ্যে বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ এই অরাজনৈতিক সংগঠনের মোট ৮শত ৮জন ট্রাস্টীর মধ্যে ৭৪৯জন ট্রাস্টী তাদের ভোট প্রদান করে ২০২৬-২০২৮ সালের জন্য ১৭সদস্য একটি বোর্ড অফ ম্যানেজমেন্ট কমিটি গঠন করেন।এর পূর্বে ট্রাস্টের বর্তমান চেয়ারপার্সন মাফিজ খানের সভাপতিত্বে ও বর্তমান সেক্রেটারী গোলজার খানের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত অর্থ বছরের আয়-ব্যয় ও কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং বার্ষিক স্মারক প্রকাশিত হয়। বার্ষিক সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের বর্তমান ভাইস চেয়ারপার্সন মিসবাহ উদ্দিন, ফরিদ আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুর রহিম রঞ্জু, কবির মিয়া, ট্রেজারার আখলাকুর রহমান, এসিস্ট্যান্ট ট্রেজারার হাসিনুজ্জামান,প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শরিফুল ইসলাম, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ দৌলত হোসেন,ইসি মেম্বার আবুল হোসেন মামুন,খালেদ খান,নেছার আলী লিলু, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আব্দুস সালাম,শেখ মোবাশ্বির আলী ও গয়াছ উদ্দিন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.