ইদানীং বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৫:১৯ (মঙ্গলবার)
ইদানীং বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলের উদ্দেশে বলেছেন, বিএনপি সরকার গঠনের পরে প্রথম কয়েক দিন খুব দেখলাম, ফজরের নামাজের পরে কারা যেনো গিয়ে ঝাড়ু-টাড়ু দিয়ে পরিষ্কার করছে। এখন আর আমরা সেটি দেখতে পাই না। আসুন, দেশের স্বার্থে সবাইকে নিয়োজিত করি। আজ   সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ এবং উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।  প্রসঙ্গত, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরের দিন নিজের নির্বাচনী এলাকায় ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে মিরপুরের রাস্তা পরিষ্কার করতে নামেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তখন সাংবাদিকদের তিনি বলেন, দলের নেতাকর্মীরা প্রতিদিন এই এলাকায় কাজ করবে বলে আশ্বস্ত করেন জামায়াত আমির।

প্রধানমন্ত্রী বলেন, ইদানীং বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে; আমরা যদি পুরাতন সংস্কৃতিতে ফিরে যাই তাহলে দেশকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাবো?

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.