সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সভা

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৯:৪৪ (সোমবার)
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সভা

 


 


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ ও জ¦ালানি সংকট নিরসনে সরকারের ব্যর্থতা দিন দিন স্পষ্ট হচ্ছে। নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, চাঁদাবাজি ক্রমেই বাড়ছে; অথচ এসব নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকারই বাজারব্যবস্থা সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাতে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনিিএসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দেশে চাঁদাবাজি ক্রমেই বাড়ছে। সিলেটেও সরকারি দলের এক নেতার বিরুদ্ধে চাঁদার জন্য শিক্ষা প্রকৌশল বিভাগের এক প্রকৌশলীকে অপহরণের চেষ্টার অভিযোগ রয়েছে। অথচ ওই প্রকৌশলী মামলা করারও সাহস পাচ্ছেন না। এঘটনায় সরকার ও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় সিলেটবাসী বিস্মিত। এভাবে চলতে থাকলে দেশে চাঁদাবাজি মহামারি রূপ নিতে পারে।
মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন এবং জামায়াত নেতা অ্যাডভোকেট আলিম উদ্দিন প্রমুখ।
সভায় মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন থানার আমীর-সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বাজারে সরকারের নির্দেশনার বাস্তবায়ন নেই। সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়লেও বাজারে ন্যায্যমূল্যে পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকট জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। এসব সংকট মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.