৫০ বছর পর পাকিস্তান থেকে বাংলাদেশে স্বজনদের কাছে ফিরলেন পরী
মাত্র ১০ বছর বয়সে পরী বেগম হারিয়ে গিয়েছিলেন পরিবারের কাছ থেকে। অবশেষে ৬০ বছর বয়সে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন পরী বেগম।
হারিয়ে যাবার পর মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে চলে যান পাকিস্তানে। সেখানেই কেটে যায় জীবনের দীর্ঘ ৫০ বছর। গড়ে ওঠে সংসার, জন্ম নেয় সন্তান। কিন্তু শৈশবের স্মৃতি থেকে মুছে যায়নি জন্মভূমি কিংবা আপনজনদের মুখ।
দীর্ঘ পাঁচ দশক পাকিস্তানে বসবাস করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অভ্যাস হারিয়ে ফেলেছেন তিনি। নিজের ভাইদের সামনে বসেও বাংলায় মনের কথা প্রকাশ করতে পারছেন না। কথা বলছেন উর্দুতে। তবে ভাষার এই ব্যবধান বাধা হয়ে দাঁড়ায়নি ভাই-বোনের পুনর্মিলনে। দীর্ঘ বিচ্ছেদের পর একে অপরকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
পরী বেগমের পৈতৃক বাড়ি ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম মমিন মাতুব্বর।
আইটি ল্যাব সলিউশন্স লি.