বাংলাদেশে প্রথম সাইকেল ট্র্যাক চালু

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ১৯:২৪ (শনিবার)
বাংলাদেশে প্রথম সাইকেল ট্র্যাক চালু

 

নাগরিকদের সুস্বাস্থ্য, পরিবেশবান্ধব যাতায়াত ও উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষে চট্টগ্রাম নগরীতে সাইকেল ট্র্যাক চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দেশের প্রথম এ সাইকেল ট্র্যাক আজ  শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল শুধু বিনোদনের মাধ্যম নয়; অনেক মানুষ প্রতিদিন অফিসে যাতায়াত ও দৈনন্দিন কাজের জন্য এটি ব্যবহার করেন। তাদের নিরাপদ চলাচলের জন্য আলাদা পথ থাকা প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.