রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরকে শেষ বিদায়

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২২:১০ (শুক্রবার)
রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরকে শেষ বিদায়

 

কিংবদন্তি অভিনেতা নানা পাটেকারের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশীষ শেলার বলেন, মারাঠি নাট্যজগৎ এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে পাটেকরের ‘অনন্য অবদানের’ কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পাটেকরের জন্মস্থান ইয়েওলা থেকে তার উঠে আসা এবং মারাঠি থিয়েটার ও চলচ্চিত্রের মাধ্যমে তার সাফল্যের যাত্রার কথাও স্মরণ করেন শেলার। তিনি বলেন, “ইয়েওলার গলি থেকে উঠে এসে নিজের প্রতিভা ও অধ্যবসায়ের জোরে তিনি মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন।”

গোয়া থেকে তার মরদেহ বিকেল ৫টার দিকে পুনেতে নিয়ে আসার কথা। এরপর ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।

বৃহস্পতিবার পুনেতেই প্রয়াত অভিনেতার ফার্মহাউসে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.