শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১১:০৩ (বৃহস্পতিবার)
শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স

স্কুলের বেহাল অবস্থা, শিক্ষক সংকট ও অর্থের অভাবের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স।

 

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা রাস্তায় নামেন। বিক্ষোভকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস শিক্ষার্থী আন্দোলন বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু

প্যারিস, স্ত্রাসবুর্গ, রেন, লিয়ন, তুলুজসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, মঙ্গলবার কয়েক ডজন শহরের বিক্ষোভে আড়াই লাখের বেশি মানুষ অংশ নেন। তবে আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার।

স্ত্রাসবুর্গের সাম্প্রতিক উচ্চবিদ্যালয় পাস করা শিক্ষার্থী হুগো ভেটজেল বলেন, দেশের অভিজাত শ্রেণি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ব্যবধান তৈরি হয়েছে। মার্সেই ও নঁতে বিক্ষোভকারীরা হাতে তৈরি প্ল্যাকার্ডে ‘রাষ্ট্রই জাতীয় শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে’ লেখা প্রদর্শন করেন। তুলুজে অভিভাবকেরাও শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন।

 

 

বিক্ষোভকারীদের দাবি মূলত ধর্ম বা অভিবাসনকেন্দ্রিক নয়। তারা শিক্ষক সংকট, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকা এবং স্কুলের অব্যবস্থাপনার প্রতিবাদ করছেন। তবে মানবাধিকার সংগঠন, শিক্ষার্থী ও অভিভাবকদের কয়েকটি সংগঠন অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করে

এদিকে শিক্ষাব্যবস্থায় নতুন করে অর্থ ব্যয়ের পথও কঠিন হয়ে উঠেছে। দুর্বল অর্থনীতি, বাড়তে থাকা সরকারি ঋণ ও বাজেট ঘাটতি কমানোর চাপের মধ্যে রয়েছে ফ্রান্স। গত সপ্তাহে দেশটির ১০ বছর মেয়াদি সরকারি ঋণের সুদের হার সাময়িকভাবে ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশের বেশি উঠেছিল।ছে।।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.