আর আজান দেবেন না মুয়াজ্জিন মো. শাহজাহান মিস্ত্রি
প্রকাশিত:
০৬ অক্টোবর, ২০২৬ ২০:১১ (বুধবার)
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষা করা অবস্থায় মসজিদেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
শাহজাহান মিস্ত্রি একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে। বিকেলে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।
আইটি ল্যাব সলিউশন্স লি.