মেসি এমন এক ঐতিহ্য রেখে যাচ্ছে যার তুলনা হয় না: স্কালোনি
আকাশ রঙা জার্সিতে শেষবারের মতো দেশের সমর্থকদের সামনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন কিংবদন্তি লিওনেল মেসি। আর এই মাহেন্দ্রক্ষণে আর্জেন্টাইন অধিনায়ককে অনন্য উচ্চতায় বসিয়ে প্রধান কোচ লিওনেল স্কালোনি মন্তব্য করেছেন—মেসি এমন এক অনন্য ও অভূতপূর্ব ঐতিহ্য রেখে যাচ্ছেন, ফুটবলের ইতিহাসে যার কোনো তুলনা হতে পারে না।
স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি। তবে দেশের মাটিতে ভক্তদের কাছ থেকে সরাসরি বিদায় নেওয়ার সুযোগ করে দিতেই বেনিনের বিপক্ষে এই বিশেষ প্রীতি ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টিনা।
আজ মঙ্গলবার বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে মাঠে নেমেই জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ২০৮তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন মেসি। আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ১২৫টি গোলের মালিক তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.